রংপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রংপুরে ১০০ কোটি টাকার মামলা দায়ের করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। সোমবার দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলার এজহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে মানহানিকর সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে এ মামলা করা হলো।
বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে আগামী ১ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জিতু কবীর/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর