মাগুরায় মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
মানহানি মামলায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে আগামী ৮ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মাগুরার একটি আদালত। সোমবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রাশেদ মাহমুদ শাহীন জাগো নিউজকে বলেন, গত ৩ জুন ২০০৭ তারিখে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটি নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। যে বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি সম্পাদক মাহফুজ আনাম একটি বেসরকারি টিভি চ্যানেলে ভুল স্বীকার করেন। জননেত্রী শেখ হাসিনার সম্মানের বিষয় চিন্তা করে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার। এ কারণে তার বাদী সবুজ ক্ষুব্ধ হয়ে এ মামলাটি করেছিলেন। আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম সোমবার মামলাটি আমলে নিয়ে আগামী ৮ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ গত ১৮ ফেব্রুয়ারি বাদী হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির এ মামলাটি দায়ের করেন।
আরাফাত হোসেন/এফএ/এসএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে, নিয়ন্ত্রণ না করলে ফ্যাসিবাদে রূপ নিতে পারে
- ২ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- ৩ ডিজেএফবি সভাপতি আরিফ, সহ-সভাপতি সাদিক, সম্পাদক রিপন
- ৪ ওষুধের দোকান চালায়, সময় পেলে কোচিংও করায়, সে আবার সাংবাদিক!
- ৫ বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ