জামিন পেলেন মাহফুজ আনাম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে রংপুরে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শফিউল আলম এক হাজার টাকার বন্ডে তার (মাহফুজ আনাম) জামিন মঞ্জুর করেন। আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নিধারণ করা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। ওই দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে ১ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
আদালতে মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। অন্যদিকে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক।
জিতু কবীর/এসএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর