কালের কণ্ঠের সম্পাদকসহ ৪ জনের জামিন
৫ কোটি টাকার মানহানির মামলায় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ ৪ জন জামিন পেয়েছেন। রোববার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন এ জামিন দিয়েছেন ।
মামলার অপর তিন আসামি হলেন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার হায়দার আলী ও তৈমুর ফারুক তুষার এবং মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী।
৮ ফেব্রুয়ারি মাদারীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০/৫০১ দ.বি. ধারায় এই মামলা করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘আওয়ামীলীগের জেলা নেতারা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের কারণে জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাদি মামলায় উল্লেখ করে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনকে প্রধান আসামি করে মামলা করেন। এ সময় কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার হায়দার আলী ও তৈমুর ফারুক তুষার এবং মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকেও মামলায় আসামি করা হয়।
এ ব্যাপারে মামলার আসামি পক্ষের আইনজীবী এড. রেজাউল করিম বলেন, সংবাদটি ছিলো বস্তুনিষ্ঠ। তাছাড়া কালের কণ্ঠের সম্পাদকসহ ৪ জনই বিজ্ঞ আদালতে সশরীরে হাজির হওয়ায় তাদের জামিন দেন আদালত।
নাসিরুল হক/এফএ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ