মুন্নি সাহাকে দত্তক নিলেন মহিউদ্দিন চৌধুরী
সাংবাদিক মুন্নি সাহাকে কন্যা হিসেবে দত্তক নিয়েছেন মহিউদ্দিন চৌধুরী। সোমবার চট্টগ্রামের চশমা হিলস্থ বাসভবনে সৌজন্যে স্বাক্ষাতকালে তাকে দত্তক নেয়ার বিষয়টি জানান চট্টগ্রামের সাবেক এই মেয়র। তবে মঙ্গলবার সকাল থেকে এ ঘটনা প্রকাশ পায় ।
এ সময় মহিউদ্দিন চৌধুরী মুন্নি সাহাকে পরম মমতায় কাছে টেনে সাংবাদিকতায় ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পা বেঁচে নেই। আজ থেকে তোমাকে আমি তার স্থান দিয়ে কন্যারূপে মেনে নিলাম।
সাক্ষাতকালে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মীনি ও চট্টগ্রাম মহানগর মহিলা আ’লীগ সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন, বড় পুত্র বিজয় টিভির এমডি ব্যরিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেলসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে মুন্নি সাহার কোন মতামত পাওয়া যায়নি।
জীবন মুছা/এমএমজেড/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার