সাংবাদিক মাসুদ রানার বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জাগোনিউজ২৪ডটকমের প্রধান প্রতিবেদক মাসুদ রানার বাবা মোহাম্মদ ইসমাইল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ায় কবরস্থান রোডের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মোহাম্মদ ইসমাইল মৃধা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ এশা পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা।
আরও পড়ুন: বাবা হারালেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ রানা
মাসুদ রানার বাবার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এনএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে