ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
ঠাকুরগাঁওয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। সদর উপজেলার জামালপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ৮টার দিকে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে লিটু পালিয়ে রক্ষা পেলেও রাত ১০টার দিকে তার বাড়িতে আবার হামলা করে ওই সন্ত্রাসীরা। এসময় লিটুকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। পরে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লিটুকে রাতেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক লিটু।
রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে