সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফ সম্পাদক কামাল
টাঙ্গাইলে সখিপুর রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন রোববার (২১ এপ্রিল) বিকেলে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শরীফুল ইসলাম (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন (দৈনিক ভোরের ডাক)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলমগীর হোসেন।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি মো. মতিউর রহমান ভূঁইয়া, সহসভাপতি এম এ লতিফ মিয়া, যুগ্ম সম্পাদক শাহ আলম সিকদার, আব্দুল হামিদ মুকুল, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ খান (দৈনিক বাংলার দূত), কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল মিয়া, প্রচার সম্পাদক ফাইজুল ইসলাম।
সদস্য হয়েছেন রফিকুল ইসলাম, ইলিয়াস কাশেম, নজরুল ইসলাম, সবুজ খান, রাহমতুল্লাহ, এস এম রাকিব সিকদার লাল।
এইচআর/এমএইচআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে