লাইফ সাপোর্টে নূরজাহান বেগম
উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগম ‘লাইফ সাপোর্টে’। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ মে) বিকেলে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (৭ মে) দুপুরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়।
নূরজাহান বেগমমের পরিবার সূত্রে জানা যায়, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিউমোনিয়া হয়েছে। চিকিৎসক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে স্কয়ার হাসপাতালের তার চিকিৎসা চলছে।
আরএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার