বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন
বাউফল প্রেস ক্লাব নির্বাচনে মো. জলিলুর রহমান সভাপতি ও মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুণ্ডু বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়া সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু. মনজুর মোর্শেদ (নিউনেশন) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে মো. কামরুজ্জামান বাচ্চু (জনকণ্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মো. আবু সুফিয়ান (সংগ্রাম), মো. কামরুল হাসান (যায়যায়দিন)।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ