যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে গাড়িচাপায় যুবক নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়। এর আগে রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান জানান, আমরা খবর পেয়ে রাত সোয়া ৪টার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে।
কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা