মিরপুরে আগুনে পুড়লো লেপ-তোশকের দোকান
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে লেপ-তোশকের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর মিরপুর ১৪ নম্বরে লেপ-তোশকের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে