বইমেলায় অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু
অমর একুশে বইমেলায় অসুস্থ হয়ে নাজনীন আক্তার (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর চাচাতো ভাই তপন বলেন, আমার বোন সন্ধ্যার দিকে বইমেলায় আসেন। বাংলা একাডেমির সামনে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তিনি জানান, রাজধানীর শ্যামপুরের আসিন গেট এলাকার সালাহউদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে নাজনীন। তার স্বামীর নাম মোহাম্মদ ইশরাক হোসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- ২ প্রবাসীদের ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা-টিকার রিপোর্ট পাঠাতে হবে
- ৩ বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে আহত, শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল গ্রেফতার
- ৪ এবার স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সরানো হলো
- ৫ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ করবে সংসদ