মহান একুশে
শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রীতি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।
- আরও পড়ুন
- বাঙালিকে মাথানত না করতে শেখানো একুশ আজ
- ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
পরে বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষাসৈনিক, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজপথ ও দেয়াল বর্ণিল সাজে সাজানো হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা রাত-দিন খেটে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের নানা ভাষা। শহীদ মিনারের বেদি, কালো রাজপথ, দেওয়াল হেসে উঠছে বর্ণিল আল্পনায়।
কেএএ/
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদযাত্রার শেষভাগে চাপ কমেছে সদরঘাটে, প্রস্তুতি এখন ফিরতিযাত্রার
- ২ ‘জুমাতুল বিদা’য় দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া
- ৩ মিসাইল হামলায় নিহত মোশাররফের দুই ছেলের শিক্ষার খরচ দেবে সরকার
- ৪ কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার