বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডা মধ্যবাড্ডা মিনার মসজিদ গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চমতলা থেকে পড়ে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের সহকর্মী মুসা জাগো নিউজকে জানান, নিহত পেশায় রড মিস্ত্রি। মধ্যবাড্ডা মিনার মসজিদ গলির রাজনের নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ২ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৩ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৪ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
- ৫ শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা