অপারেশন ডেভিল হান্ট
মোহাম্মদপুরে ছিনতাইকারী-ডাকাত সন্দেহে গ্রেফতার ১০
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার (২ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ(২২), রাকিব (২০) ও বাদল (৩২)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৪ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৫ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার