মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি-আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!
২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।
জেএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ২ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
- ৩ পুরস্কার নেবো, সেটা প্রধানমন্ত্রীর হাত থেকেই নিতে চাই: কবি মোহন রায়হান
- ৪ রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা
- ৫ বিকেলে মদিনা, সন্ধ্যায় জেদ্দা যাবে বিমানের ফ্লাইট