বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।
এসইউজে/এএমএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা
- ২ মাতৃভাষা দিবসে বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ৩ দেশপ্রেম ও সততায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে: আবু সুফিয়ান
- ৪ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- ৫ শহীদ মিনারে ফুল দিতে মায়ের সঙ্গে ছোট্ট মার্জিয়া