ফরিদপুরের সাবেক এসপি সুভাষ সাময়িক বরখাস্ত
ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সাহা (সাবেক পুলিশ সুপার, ফরিদপুর জেলা) বংশাল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আদালত থেকে জামিন গ্রহণ করেন। এ মামলায় ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল এবং ২০২৪ সালের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়। হাইকোর্ট ২০২৪ সালের ২০ আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের জন্য মামলার সব কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়ের মামলাটি বাতিল হয়নি।
সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সুভাষ চন্দ্র সাহা সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এমএমএআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড