অপারেশন ডেভিল হান্ট
মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১০
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি বলেন, শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আরও পড়ুন
- রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩৯
- নিরাপত্তাকর্মীরা পালন করবেন পুলিশের দায়িত্ব, করতে পারবেন গ্রেফতার
গ্রেফতাররা হলেন- আল আমিন (৩০), হাসান (৩৫), সাইদ (৩২), রানা (২৮), সাগর (২৫), রনি (২৪), রাসেল ইয়াসিন (২৩), সাব্বির (২১), কাউসার (২৮) ও ফারুক (৫০)।
তাদের মধ্যে চাঁদাবাজি মামলায় চারজনকে, মাদক মামলায় চারজন, সিআর পরোয়ানা মামলায় একজন ও অন্যান্য মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৪ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৫ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার