গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল
গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ বাতিল করেছে সরকার।
রোববার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে সই করেন উপসচিব মো. আমিনুল ইসলাম।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্মারকে এ বিভাগ হতে ৬ মার্চ তারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।
টিটি/জেএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আন্দরকিল্লা শাহী মসজিদ: যেখানে ইফতারে মুছে যায় সামাজিক ভেদাভেদ
- ২ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ৩ ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
- ৫ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়