সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ৩ দোকানিকে জরিমানা
বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) সকালে উপজেলার জোট পুকুরপাড় এবং পৌর সদরের দরপ পাড়ায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন।
- আরও পড়ুন
সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজটে আচ্ছন্ন নগরী, শঙ্কিত রোজাদাররা
বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান
এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, ধার্য মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোরের স্বত্বাধিকারী আহামদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কবির ব্রাদার্সের রবিউলকে ২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বাজার দর মনিটরিং করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমডিআইএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে