সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) বা শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
রোববার (৯ মার্চ) দিনগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
এর আগে শনিবার (৮ মার্চ) মাগুরা সদর উপজেলায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাগুরার ওই শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- ধর্ষকের ফাঁসি দাবিতে আদালত চত্বরে ছাত্র-জনতার অবস্থান
- সেই ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান
- মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি সেভ দ্য চিলড্রেনের
- ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ-সমাবেশ
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পিআইসিইউ নেওয়া হয়। শুক্রবার (৭ মার্চ) রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
উল্লেখ্য, ৫ মার্চ রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় মাগুরার ৮ বছরের শিশুটি। রাতে শিশুটির দুলাভাইয়ের (বোনের স্বামী) সহযোগিতায় তার বাবা তার মুখ চেপে ধরে কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। এরপর অসুস্থ হলে পরদিন বেলা ১১টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
টিটি/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ কক্সবাজারে পাম্পে বিস্ফোরণ: চমেকে ভর্তি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
- ২ রাজধানীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ
- ৩ পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো আরাকান সেনাপ্রধান
- ৪ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
- ৫ শিল্পসাহিত্য চর্চায় রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী