বিশেষ অভিযান
মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের ১১ আসামি গ্রেফতার
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর চকবাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১০ মার্চ) চকবাজার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আকবর আলী (৫০), মো. মহির (৩৫), মো. আছর উদ্দিন (৫০), মো. শফিকুল ইসলাম (৪৩), মো. মুক্তার হোসেন (২৭), মো. দীন ইসলাম ওরফে কালু (২৫), মো. মেহেদী হাসান রনি (৩৫), মো.সিয়াম হোসেন (২৩), মো. নিরব (২৮), মো.আলমগীর হোসেন (৩৮) ও মো. লিটন মিয়া (৫০)।
চকবাজার থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- ২ গণভবন নয়, সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি
- ৪ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ মধ্যপ্রাচ্যের কয়েক দেশের আকাশসীমায় ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ