দেশের এক বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
সারাদেশে বাড়ছে গরম। শনিবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজও দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৬ মার্চ) সংস্থাটি জানিয়েছে, আজ সিলেট বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সিলেটে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল এই বৃষ্টিপাত কমতে পারে।
এদিকে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি জানান, সপ্তাহের শেষের দিকে দেশব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- ২ গণভবন নয়, সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি
- ৪ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ মধ্যপ্রাচ্যের কয়েক দেশের আকাশসীমায় ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ