রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিজয় (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় শাহিদা বেগম বলেন, বিজয় ওই এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ২ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৩ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৪ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
- ৫ শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা