ট্রেনের ৮২ টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। একই সঙ্গে বিভিন্ন ট্রেনের ৮২ টিকিটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ঈদযাত্রা কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতা প্রতিবছর লক্ষ্য করা যায়। এ বছরও এর ব্যতিক্রম নয়। তবে টিকিট কালোবাজারিদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে র্যাব।
তিনি আরও জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিমও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
টিটি/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে