বিনিয়োগ সম্মেলন
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ ফাইল ছবি
আসন্ন বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ৯ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আজ রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিনিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী। তিনি নিজেই চেয়েছিলেন বিদেশি বড় বড় বিনিয়োগকারী যারা আসবেন (চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে) তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এমইউ/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ চলছে: শাহে আলম
- ২ ঢাকায় সৌদি-কাতার-আমিরাত প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
- ৩ দক্ষিণ সিটিতে মশক নিধনে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু
- ৪ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত
- ৫ মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সহায়তায় কল সেন্টার চালু