প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (৮এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়ান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে।
এমইউ/বএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ২ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৩ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৪ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৫ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান