মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেফতার ১০
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ১০ জন হলেন, জিহাদ (২০), সাব্বির (১৮), দুলাল (২০), মো. বাবু (১৯), মো. চান(২২), রাহাত (২০), মো. মুন্না (২২), মোছা. পারভীন (৩০),মুক্তা বেগম(২৫) ও সুমন হাওলাদার (বয়স উল্লেখ নেই)।
তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, দস্যুতা মামলায় ২জন, চুরির মামলায় ৩ জন, মাদকদ্রব্য মামলায় ২ জন, পরোয়ানাভুক্ত ১ জন গ্রেফতার।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে