মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩
রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ওবায়দুল (১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন (২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বসির (৩৮), শাহিন (২৫), মোহন (২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন (৩৫)।
গ্রেফতাদের মধ্যে ডিএমপির মামলায় চারজন, দস্যুতা মামলায় দুজন, দ্রুত বিচার আইনে ছয়জন ও খুনের মামলায় এক আসামি রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে