এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে, আপনিও আসুন: আজহারী
ড. মিজানুর রহমান আজহারী/ ফাইল ছবি
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেন, ‘মজলুম গা#জাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’
এরই মধ্যে কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন হাজারো মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
এসইউজে/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর