দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা সেনাপ্রধানের
বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এ বার্তা দেন।

এসময় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাবাহিনী প্রধান।
সেনাপ্রধান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
টিটি/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা