৮২৯৪ মামলা প্রত্যাহার
রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে আইন মন্ত্রণালয়ে
রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি এখন থেকে সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। রোববার (২০ এপ্রিল) সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১১তম সভায় এই সিদ্ধান্ত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চলমান কার্যক্রম আরও বেগবান করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
তবে দরখাস্তের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৮ হাজার ২৯৪ মামলা প্রত্যাহার
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় আরও ৭২৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। এর আগের বিভিন্ন সভায় কমিটি ৭ হাজার ৫৭০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। ফলে আজ পর্যন্ত মোট ৮ হাজার ২৯৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করলো এই কমিটি।
দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করার সিদ্ধান্তও নেয় কমিটি।
আরএমএম/জেএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
- ২ খালেদা জিয়াকে নিয়ে যে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল
- ৩ ৫৪ বছরের বাংলাদেশে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া
- ৪ ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার
- ৫ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী