‘মোবাইল ফোন কেড়ে নেওয়ায়’ অভিমানে কিশোরের আত্মহত্যা
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে দিকে যাত্রাবাড়ীতে মাতুয়াইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের মা আজেদা জানান, ছেলেকে মাদরাসায় পড়াশোনার জন্য দিয়েছিলাম। কিন্তু ছেলে ঠিকমতো পড়াশোনা না করে শুধু মোবাইল ফোন নিয়ে পড়ে থাকতো। আমি বকা দিয়ে মোবাইল ফোন লুকিয়ে রেখে গার্মেন্টসে চলে যাই ও ওর বাবাও বাসা থেকে কাজে চলে যান। ও বাসায় একা ছিল, পরে আমি বাসায় ফিরে এসে দেখি ছেলে সিলিংফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে