তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দারাজের কর্মী ছিলেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. ইকরাম হোসেন বলেন, আমার ছেলে সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ৩-৪ যুবক তার কাছে পরিচয় জানতে চান। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/জেডএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা