পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, আর্থিক লেনদেনে নয়
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা-যোগ্যতার ভিত্তিতে চলছে। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন না করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে কোনো প্রতারকের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্যও জানানো হয়েছে।
টিটি/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তিন দিনের ‘বাড়তি’ ছুটি, ঈদের ফিরতি ট্রেনে যাত্রীর চাপ কম
- ২ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ৩ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৪ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার