স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব
স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান জানিয়েছেন, স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব করেছে কমিশন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগ পৃথককরণীর প্রস্তাবও করা হয়েছে। এ লক্ষ্যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব-স্ব বিভাগের অধীনে ন্যস্ত করার প্রস্তাব করা হয়।
সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।
এর আগে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন বেলা ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠিত হয়। কমিটিতে দেশের খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলাসহ একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।
এমইউ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো