হজযাত্রীর লাগেজে তামাক-গুল, এজেন্সির কাছে ব্যাখ্যা তলব
হজযাত্রীর লাগেজে অবৈধ তামাক পাতা ও গুল বহন করায় একটি এজেন্সির কাছে ব্যাখ্যা তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (১০ মে) ডুলা ফকির এয়ার সার্ভিসের (হজ লাইসেন্স নং-২৯৪) কাছে ব্যাখ্যা চেয়ে চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, হজ ফ্লাইটে অননুমোদিত দ্রব্য বা মালামাল বহন করা যাবে না বলে সৌদি সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু গত ৮ মে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিড এজেন্সি উল্লাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ লাইসেন্স নং-১২৭৭) সমন্বয়কারী এজেন্সি ডুলা ফকির এয়ার সার্ভিসের হজযাত্রীর ১৩টি লাগেজে জেদ্দা এয়ারপোর্টে অবৈধ মালামাল (তামাক পাতা, গুল) ধরা পড়ে। এ বিষয়ে সৌদি কাস্টমস বিভাগে হজযাত্রীদের তলব করেছে এবং দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ টিম সদস্যদের বিমানবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ অবস্থায় ডুলা ফকির এয়ার সার্ভিসের হজযাত্রীর ১৩টি লাগেজে অবৈধ মালামাল বহন করায় কেন এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।
আরএমএম/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে