সন্ধ্যার মধ্যে ৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
ফাইল ছবি
দেশের তিন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সন্ধ্যার মধ্যে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার রপর দিয়ে বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আজ বিকেল ৩টা থেকে পরবর্তী এক-তিন ঘণ্টায় বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আরও পড়ুন
এসময়ে নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস
• বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
• জানালা ও দরজা বন্ধ রাখুন।
• সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
• নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
• গাছের নিচে আশ্রয় নেবেন না।
• কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
• বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।
• জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
• বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
• শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
আরএএস/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে