৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস
ফাইল ছবি
দেশের তিন বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় সঞ্চারণশীল মেঘমালার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা এর বেশি) বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এসময়ে অন্য পাঁচটি বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ২১ মে থেকে এ বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে।
আরএএস/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে