ভুয়া প্রেস বিজ্ঞপ্তি
গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমন ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।
- আরও পড়ুন
- ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
- ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
- সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
সচেতনতামূলক বিজ্ঞপ্তি উল্লেখ করে ফেসবুক পোস্টে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।
এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
টিটি/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রতিবেশীদের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২ যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান
- ৩ চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী
- ৪ রেল ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ গ্যাস-পানি-বিদ্যুতের অপচয় রোধ মুসলমানের ইমানি দায়িত্ব: প্রধানমন্ত্রী