এনবিআরে নিরাপত্তা জোরদার, পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন
এনবিআর ভবনের সামনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা
চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আসেন। তবে কাজ না করে শুরু করেন কর্মবিরতি।
এর পরিপ্রেক্ষিতে এনবিআরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এনবিআরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারাদেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউজে কোনো কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনো সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এসময় সেবা বিঘ্নিত হওয়ায় সেবাপ্রার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেন তারা।
টিটি/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রতিবেশীদের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২ যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান
- ৩ চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী
- ৪ রেল ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ গ্যাস-পানি-বিদ্যুতের অপচয় রোধ মুসলমানের ইমানি দায়িত্ব: প্রধানমন্ত্রী