সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস/ছবি জাগো নিউজ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অঞ্চলগুলো হলো- টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম।
রোববার (২৫ মে) দুপুরে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে বৃষ্টি হলেও দেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরম পড়ছে। ভারী বৃষ্টিপাত হলে এ গরম কমে যাবে।
আরএএস/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে