বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান
ড. মুহাম্মদ ইউনূস ও শিগেরু ইশিবা/ছবি: সংগৃহীত
বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে জাপান। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা।
শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য জাপান ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে দেবে।
আরও পড়ুন
- জাপান-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্র আরও এগিয়ে নিতে চান ড. ইউনূস
- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: নিক্কেই ফোরামে ড. ইউনূস
এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে টোকিও। পাশাপাশি শিক্ষাবৃত্তির জন্য দেশটির কাছ থেকে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার অনুদান পাবে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন।
এমইউ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত