ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ১২ জুনের টিকিট
ফাইল ছবি
আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী ঈদের পরে আগামী ১২ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ৮টায় বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল উভয় অঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।
এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
এনএস/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ
- ২ প্রতিবেশীদের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ৩ যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান
- ৪ চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী
- ৫ রেল ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী