রাত থেকে ঢাকায় আসবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’
‘ক্যাটল স্পেশাল ট্রেন’
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে আজ (২ জুন) দিবাগত মধ্যরাত থেকে ঢাকায় আসা শুরু করবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বিশেষ এ ট্রেনগুলো কোরবানির পশু নিয়ে রাজধানীতে প্রবেশ করবে।
ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্ম পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
রেলওয়ের ঈদ কর্ম পরিকল্পনা অনুযায়ী, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ থাকবে মোট ২৬টি কোচ।
ক্যাটেল স্পেশাল-১, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।
ক্যাটেল স্পেশাল-২, ট্রেনটি জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।
ক্যাটেল স্পেশাল-৩ ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।
এনএস/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে