মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল(৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির(১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল(২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) এবং ওয়ালিল্লাহ (২৩)।
গতকাল রোববার (১ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছে ডিএমপির মামলায় ১৪ জন, মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, দুস্যতার চেষ্টায় ৩ জন, চুরির মামলায় ১ জন, দ্রুত বিচার আইনে ১ জন, নাশকতার মামলায় ২ জন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে