রাজধানীতে জয় বাংলা ব্রিগেডের সদস্য গ্রেফতার
আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেফতার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেফতার মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
সিটিটিসি সূত্রের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা মডেল থানার রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরের অংশে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের নিমিত্তে ষড়যন্ত্রমূলক মিটিং করছিলেন। এ ঘটনায় ডিএমপি রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা করা হয়। গ্রেফতার মেশকাত এই মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতার মেশকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এসএনআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান
- ২ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ৩ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৪ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৫ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী