অতিরিক্ত ভাড়া আদায়: গাবতলীতে দুই পরিবহনকে জরিমানা
বাড়তি ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় যৌথবাহিনী
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে আহাদ পরিবহন ও আসাদ পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুস সালাম বিভাগ এবং দারুস সালাম থানা পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
- আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট
রাজধানীতে জমে উঠছে পশু বেচাকেনা, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
তিনি জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তা যাচাই করা হয়। প্রমাণ মিললে আহাদ পরিবহন ও আসাদ পরিবহনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া হয়।
তালেবুর রহমান বলেন, ঈদের সময় লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ফেরেন। এ সময় যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম রোধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেক যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
কেআর/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ এবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঈদ কেনাকাটায় স্বস্তি
- ২ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী
- ৩ জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৪ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ৫ ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী